5.00
(5 Ratings)

Spoken English Vocabulary ll কথা বলার জন্য দরকারি ৬০০ শব্দ ও ফ্রেজ

By admin Categories: Language
Wishlist Share

About Course

Spoken English Vocabulary
কথা বলার জন্য দরকারি ৬০০ শব্দ ও ফ্রেজ

ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান? মাথায় বাংলাটা আছে, কিন্তু ঠিক ইংরেজি শব্দটা খুঁজে পান না?

এই কোর্সে ৩০টা ছোট ক্লাসে শিখবেন এমন ৬০০টা শব্দ ও ফ্রেজ, যেগুলো দিয়ে প্রতিদিনের কথা নিজেই বাক্য বানিয়ে বলতে পারবেন বাজারে, অফিসে, ভার্সিটিতে, ফোনে, বা নতুন কারো সাথে পরিচয়ে।

কেন এই কোর্স আলাদা
✅ বাংলাদেশের জীবনের উদাহরণ   ঢাকার জ্যাম, বিকাশে ক্যাশ আউট, ঈদের শপিং, ভাইভা, লোডশেডিং প্রতিটা শব্দ শিখবেন চেনা পরিস্থিতির বাক্যে।
✅ আমাদের কমন ভুলগুলো ঠিক করা   “Can you suggest me…?”, “I am agree”, “Sorry for late”, “Don’t take tension” কোনটা ভুল আর ঠিকটা কী, প্রতিটা ক্লাসে টিপস দিয়ে দেখানো হয়েছে।
✅ শুধু মানে না, ব্যবহার   প্রতিটা শব্দের উচ্চারণ, বাংলা মানে, আর একটা উদাহরণ বাক্য স্বাভাবিক গতিতে, তারপর ধীরে, বাংলা অনুবাদসহ।
✅ সহজ থেকে অ্যাডভান্সড   দরকারি সাধারণ শব্দ দিয়ে শুরু, শেষে অফিস আর অনলাইনে কাজে লাগা অ্যাডভান্সড শব্দ ও ফ্রেজ।
✅ মনে রাখার ব্যবস্থা   প্রতি ক্লাসের শুরুতে আগের দিনের রিভিশন, শেষে কুইজ আর হোমওয়ার্ক, আর প্রতিটা মডিউলের শেষে বড় কুইজ।

৬টা মডিউলে যা শিখবেন
১. প্রতিদিনের দরকারি শব্দ — রুটিন, পরিবার, সময়, ভদ্রতা
২. পথে-ঘাটে — যাতায়াত, বাজার, টাকা-পয়সা, খাবার, আবহাওয়া
৩. পড়াশোনা ও ক্যারিয়ার — পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, অফিস, ফ্রিল্যান্সিং
৪. মানুষ ও অনুভূতি — অনুভূতি, স্বভাব, বন্ধুত্ব, মতামত, উৎসব
৫. স্বাস্থ্য ও সমস্যা সমাধান — ডাক্তার, ফিটনেস, বিপদ, কাজ গুছিয়ে করা
৬. ফোন, ইন্টারনেট ও কথোপকথন — ফোন কল, অনলাইন নিরাপত্তা, সোশ্যাল মিডিয়া, স্মার্ট স্মল টক, বাক্য জোড়ার শব্দ

কাদের জন্য

  • যারা ইংরেজি বোঝেন, কিন্তু বলতে গেলে শব্দ খুঁজে পান না
  • ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, অফিসে কাজ করা মানুষ আর ফ্রিল্যান্সার
  • যারা প্রতিদিন অল্প সময়ে নিয়মিত শিখতে চান

কোর্স এক নজরে

  • ৩০টা ভিডিও ক্লাস, প্রতিটা ৮–১০ মিনিট
  • ৬০০টা শব্দ ও ফ্রেজ, ৬টা মডিউল
  • বাংলায় বোঝানো, ইংরেজি স্ক্রিনে
  • প্রতি ক্লাসে কুইজ ও হোমওয়ার্ক

দিনে মাত্র ১০ মিনিট—৩০ দিনে ৬০০ শব্দ। আজই শুরু করুন!

What Will You Learn?

  • ✅ প্রতিদিনের কথা বলার জন্য দরকারি ৬০০টা ইংরেজি শব্দ ও ফ্রেজ—বাজার, অফিস, ভার্সিটি থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত।
  • ✅ শব্দগুলো দিয়ে নিজের বাক্য বানিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলা—বাংলাদেশের জীবনের চেনা উদাহরণে।
  • ✅ আমাদের কমন ইংরেজি ভুলগুলো চিনে ঠিক করা, আর সঠিক উচ্চারণে স্মার্টলি কথা বলা।

Course Content

Module 1 · Everyday Essentials | প্রতিদিনের দরকারি শব্দ

  • 20 Words You’ll Use Every Day (প্রতিদিন লাগবে এমন ২০টা শব্দ)
    07:02
  • My Day, Morning to Night (সকাল থেকে রাত)
    06:46
  • Home & Family (ঘর ও পরিবার)
    07:09
  • Time & Planning (সময় ও পরিকল্পনা)
    07:35
  • Polite English (অনুরোধ ও ভদ্রতা)
    07:38

Module 2 · Out & About | পথে-ঘাটে

Module 3 · Study & Career | পড়াশোনা ও ক্যারিয়ার

Module 4 · People & Feelings | মানুষ ও অনুভূতি

Module 5 · Health & Problem Solving | স্বাস্থ্য ও সমস্যা সমাধান

Module 6 · Digital Life & Smart Talk | ফোন, ইন্টারনেট ও কথোপকথন

Student Ratings & Reviews

5.0
Total 5 Ratings
5
5 Ratings
4
0 Rating
3
0 Rating
2
0 Rating
1
0 Rating
MA
19 hours ago
Porashona beshi korte parini, tai English shekhar iccha thakleo shahosh petam na. Kintu ei course er class gulo onek easy. Dokaner kajer fake fake shikhtesi. Onek bhalo lagtese.
MR
19 hours ago
আমি একজন ডেলিভারি রাইডার। অনেক সময় কাস্টমার ইংরেজিতে কথা বললে ঠিকমতো উত্তর দিতে পারতাম না। তাই কোর্সটা নিয়েছি। সারাদিন কাজের পর রাতে সময় পেলে ক্লাস করি। সবচেয়ে ভালো লাগছে, দৈনন্দিন জীবনে দরকারি ইংরেজি কথাগুলো সহজভাবে শেখানো হয়। এখন আস্তে আস্তে কথা বলার সাহস পাচ্ছি।
MI
19 hours ago
আমার ছোট একটা চায়ের দোকান আছে। বিদেশি কাস্টমার আসলে আগে কথা বলতে ভয় পেতাম। এখন কিছু কিছু ইংরেজি বলতে পারি। এখনও অনেক শেখার বাকি, তবে কোর্সটা আমার অনেক কাজে আসছে।
AA
19 hours ago
Ami ekjon housewife. Husband er sathe onek program e gele dekhtam sobai English e kotha bolche, kintu ami confidence er obhabe chup kore thaktam. Eta niye amar onek kharap lagto. Ei course ta korar por aste aste amar confidence barche. Ekhono fluent na, but age theke onek better feel kori. Sobcheye bhalo legeche daily life er situation onujayi vocabulary gulo shekhano hoy. Ekhon aste aste nijer moto kore English e kotha bolar try korchi. Course ta amar kache onek helpful mone hoyeche. Thank you apnader ❤️
MT
19 hours ago
প্রথম ক্লাসটা করেই অনেক ভালো লেগেছে। বিশেষ করে আলাদা আলাদা পরিস্থিতি অনুযায়ী Vocabulary গুলো যেভাবে সাজানো হয়েছে, এই বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এভাবে শিখতে অনেক সহজ মনে হচ্ছে। আপনাদের অনেক ধন্যবাদ।
Scroll to Top